দোয়ারাবাজার প্রতিনিধি
সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন,‘ এই আগষ্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তার পরিবারকে হত্যা করা হয়েছিল। এ মাসেই গ্রেনেড হামলা চালিয়ে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। দেশের উন্নয়ন রুখতে জঙ্গিদের দোসররা একই কায়দা বার বার হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। সম্প্রতি তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে সন্ত্রাসীরা দেশের বিভিন্ন স্থানে হামলা ও রক্তপাত ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলতে চাইছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে দলমত নির্বিশেষে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ হচ্ছে। তৃণমুল পর্যায়ে সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে’।
বৃহষ্পতিবার বিকালে দোয়ারাবাজার উপজেলা পরিষদের উদ্যোগে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন কর্মসুচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতিকের সঞ্চালনায় মানববন্ধন কর্মসুচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ও জাতীয়পার্টি নেতা রেনুমিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম মিনা, সুরমা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ, উপজেলা বিএনপি নেতা ও সুরমা ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টার, উপজেলা আ.লীগ নেতা ও লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান আমীরুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফর আলী, উপজেলা যুবলীগের আহবায়ক ও বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম মাস্টার, সুরমা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান খন্দকার মামুনুর রশীদ, উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী।
মানববন্ধন কর্মসুচিতে উপস্থিত ছিলেন, সদর ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল খালেক, নরসিংপুর ইউপি চেয়ারম্যান হাবীবুর রহমান, পান্ডার গাঁও ইউপি নবনির্বাচিত চেয়ারম্যান ফারুক আহমদ, দোহালিয়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, মান্নারগাঁও ইউপি নবনির্বাচিত চেয়ারম্যান আবু হেনা আজিজ, বোগলাবাজার ইউপি চেয়ারম্যান আহমদ আলী আপন, নবনির্বাচিত চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, উপজেলা কৃষক লীগের নেতা বরুন চন্দ্র দাস,ছালিক মিয়া, মহানগর ছাত্র লীগ নেতা রশিদ আহমদ প্রমুখ।
- ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের ভবন সংস্কার হয়নি ৩৫ বছরেও
- পৌর মেয়রের নেতৃত্বে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী মিছিল- রুখে দাঁড়াতে হবে জঙ্গিবাদ সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে


