স্টাফ রিপোর্টার
ছাতক পৌরসভার নির্বাচনে মেয়র পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ ও বিএনপি’র দুই প্রার্থী। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরী এবং বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাশিদা আহমদ ন্যান্সি।
ছাতক পৌরসভা নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনে এবার ৪৯ প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বীতায় রয়েছেন। এর মধ্যে মেয়র প্রার্থী ২ জন, সাধারণ কাউন্সিলর ৩৩ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১৪ জন। ৪৯ প্রার্থীর মধ্যে ২৬ জন সরকার দলীয়, ৬ জন বিএনপি, ২ জন জামাত ও ১৫ জন নির্দলীয়।
টানা তিনবারের মেয়র আবুল কালাম চৌধুরী চতুর্থবারের মতো মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর বিএনপি প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি এবারই প্রথম মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
নির্বাচনী হলফনামা অনুযায়ী শিক্ষায় এগিয়ে রয়েছেন বিএনপি’র প্রার্থী রাশিদা বেগম ন্যান্সি, এমএসএস পাস। আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম চৌধুরী’র শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস।
হলফনামায় উল্লিখিত তথ্যে অনুযায়ী, আবুল কালাম চৌধুর পেশায় ব্যবসায়ী। কৃষি খাতে বাৎসরিক আয় ১ লক্ষ ৬০ হাজার টাকা, ব্যবসায়িক খাতে বাৎসরিক আয় ১ কোটি ১০ লাখ ৯৪ হাজার ২১২ টাকা, ব্যাংকে আমানত রয়েছে ডিডিএস তিনটি ১ কোটি ২৬ লাখ এবং এমএসডিএস দুটি ১ কোটি ১৮ লাখ ২৩ হাজার ৮২৯ টাকা, এবি ব্যাংকে ডিডিএস আয় ৭০ লাখ ৮১১ এবং মেয়র হিসেবে সম্মানী ভাতা পান ৪ লাখ ৮০ হাজার টাকা, নিজ নামে নগদ রয়েছে ৩ লক্ষ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ২ কোটি ৭৫ লাখ ১০ হাজার ২৫৯ টাকা, রয়েছে এ কে ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশন, একটি টয়োটা কার ও দুটি ট্রাক্টর এবং একটি পিস্তল ও বন্দুক রয়েছে। এছাড়াও স্থাবর সম্পদের মধ্যে কৃষিজমি ১২০.৩০ শতক এবং অকৃষি জমির ২৫৫.৪৭ শতক। যৌথ মালিকানাধীন ৭ তলা বিল্ডিং ও একটি ফ্ল্যাট রয়েছে। এবি ব্যাংকে দায়দেনার রয়েছে ৪৬ লাখ ৯১ হাজার ৬৬৮ টাকা।
বিএনপি প্রার্থী রাশিদা বেগম ন্যান্সি পেশায় নিজেকে গৃহিণী উল্লেখ করেছেন। নিজ মামে নগদ রয়েছে ৬০ হাজার টাকা। এছাড়াও ২৫ ভরি স্বর্ণালংকার, ফ্রিজ, আসবাবপত্র এবং স্থাবর সম্পদের মধ্যে একটি বাড়ি রয়েছে।


