জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বর্তমান মেয়র মিজানুর রশিদ ভূঁইয়ার সমর্থনে পৌরশহরে প্রচারণা করেছে উপজেলা যুবলীগ।
শনিবার বিকাল ৪টায় দলীয় কার্যালয় প্রাঙ্গণে থেকে উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিনের নেতৃত্বে নেতাকর্মীরা নৌকার প্রচার মিছিল নিয়ে শহরের জগন্নাথপুর বাজার এলাকাসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। প্রচারকালে নৌকার লিফলেট বিতরণ করে নৌকায় ভোটে চান দলীয় নেতৃবৃন্দ। এর আগে দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় নৌকার সমর্থনে অনুষ্ঠিত এক সভায় প্রধান অথিতির বক্তব্য দেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল আহাদ, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক নুরুল হক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা যুবলীগের সহসভাপতি সাইফুল ইসলাম রিপন, সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, এমদাদ আহমদ. জুবেদ খান, সাংস্কৃতিক সম্পাদক আবু জিলানী আবু, সহ সম্পাদক রমজান আলী ছানা, যুবলীগ নেতা তাজউদ্দিন, জাহাঙ্গীর খান, আকমল হোসেন ভূঁইয়া, রাজিব চৌধুরী, সাফরোজ ইসলাম রানা, মনসুর কোরেশী, রাজিব তালুকদার, আব্দুল আহাদ দোলন, মুহিবুর রহমান মুহিব, জাবেদ মিয়া, শিপন মিয়া, রাহেল আহমদ, সাবেল মিয়া প্রমুখ।


