মোর্শেদ আলমের পক্ষে প্রচারণায় জেলা বিএনপি

স্টাফ রিপোর্টার
বিএনপি প্রার্থী মোর্শেদ আলমের পক্ষে প্রচারণা করেছেন জেলা বিএনপি নেতৃবৃন্দ। রবিবার পৌর শহরের কালীপুর, হাসন বসত, হাজীপাড়া, নতুন পাড়া এবং বাঁধন পাড়ায় প্রচারণা ও গণসংযোগ করেন নেতৃবৃন্দ।
সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল’র নেতৃত্বে প্রচারণায় অংশ নেন জেলা বিএনপি’র সহ সভাপতি নাদের আহমেদ, আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক শোয়ের আহমদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, কোষাধ্যক্ষ সাইফুল্লাহ হাসান জুনেদ, দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের, ধর্ম বিষয়ক সম্পাদক অশোক তালুকদার, জেলা যুবদলের সহ সভাপতি আমরানুল হক রাসেল, অলিউর রহমান, শামসুদ্দোহা, হাফিজুল ইসলাম রাজু, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, যুগ্ম সম্পাদক মমিনুল হক কালার চাঁন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনাজ্জির হোসেন, সহ সভাপতি সোহেল মিয়া, আবুল কাশেম দুলু, সদস্য মহিম উদ্দিন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুর রহমান সৌরভ, সাধারণ সম্পাদক শাহ্ ফরহাদ, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব তারেক মিয়া, সদরের আহবায়ক রমজানুল করিম পাপন ‘সহ অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।