স্টাফ রিপোর্টার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ। রোববার বিকালে জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া জেলা যুবলীগ শহরের রমিজ বিপণির কার্যালয়ে পৃথক আলোচনা সভার আয়োজন করেছে।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল ইমন’ ইমনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অ্যাড. রইছ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আলী আমজাদ, সহসভাপতি অ্যাড. শফিকুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. নান্টু রায়, অ্যাড. হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল রহমান সিরাজ ও শংকর চন্দ দাস, ত্রাণ ও সমাজ সেবা সম্পাদক শাহ আবু নাসের, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. আবুল আজাদ রুমান, দপ্তর সম্পাদক অ্যাড. নুরে আলম সিদ্দিকী উজ্জ্বল, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী রাজু, দোয়ারাবাজার উপজেলার আওয়ামী লীগের আহবায়ক ইদ্রিস আলী বীর প্রতীক, ছাতক উপজেলার পরিষদের চেয়ারম্যান ফজলুল রহমান, জেলা আওয়ামীলীগের সদস্য সুবির তালুকদার বাপ্টু, রেজাউল আলম নিক্কু, নিজাম উদ্দিন, আতিকুল ইসলাম, শামীম আখঞ্জী, তৈয়ব কামালি, আবু শাহদাত লাহিন, বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদক বেনজির আহমদ মানিক, সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন, জেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি এম এ আরমান, সদস্য সচিব সোয়েব আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর প্রজ্ঞা ও দূরদৃষ্টি দিয়ে দেশকে উন্নয়ন ও সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদেরকে নিজ নিজ কর্মস্থলে যথাযথ দায়িত্ব পালন করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
জেলা যুবলীগ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে সুনামগঞ্জ জেলা যুবলীগ।
জেলা আওয়ামী লীগের রমিজ বিপনিস্থ দলীয় কার্যালয়ে সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা যুবলীগের অন্যতম সদস্য সবুজ কান্তি দাস, সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু, জেলা যুবলীগের সদস্য সীতেশ তালুকদার মঞ্জু, সদস্য মমরাজ হোসেন, সদর যুবলীগের সহ সভাপতি পিন্টু বনিক, সাংগঠনিক সম্পাদক জেবুল মিয়া, যুবলীগ নেতা অমর চক্রবর্তী, জীবন তালুকদার, সুকান্ত, জেলা স্বেচ্ছাসেবক লীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সুব্রত তালুকদার, জেলা ছাত্রলীগের সভাপতি দিপংকর কান্তি দে, জেলা ছাত্রলীগ নেতা অরিন্দম মৈত্র অমিয়, রাজন, ছাত্রলীগ নেতা, রুবেল, তপন, নিপেশ, রাহুল, প্রানেশ, কংকন প্রমুখ।
সুনামগঞ্জ পৌর কলেজ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সুনামগঞ্জ পৌর কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অধ্যক্ষ মো. শেরগুল আহমেদ’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- সহকারী অধ্যাপক মো. আবু নাসের, সহকারী অধ্যাপক শুভংকর তালুকদার মান্না, প্রভাষক নোয়াজ উদ্দিন সহ অন্যান্য শিক্ষক ও কর্মচারী বৃন্দ।
ইসলামগঞ্জ ডিগ্রি কলেজ
শিক্ষক পরিষদের সম্পাদক প্রভাষক মো. জামাল হোসেন’র সভাপতিত্বে ও বাংলা বিভাগের প্রভষক মো. ফজলুল হক দোলন’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাজিনুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রভাষক মো. মেহেদী হাসান, প্রভাষক উম্মে নুসরাত সুলতানা, প্রভাষক মো. সোহেল মিয়া, প্রভাষক সালেহ আহমদ, প্রভাষক সুহেনা আক্তার ও ক্রীড়া শিক্ষক দিলীপ কুমার দাশ প্রমুখ।


