দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জে (পাউবো) পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে এবং উপজেলা পাউবো কমিটির সদস্য সচিব উপ-সহকারী প্রকৌশলী মো. মাহাবুবুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, উপজেলা কৃষি অফিসার মো. সজিব আল মারুফ, উপজেলা প্রকৌশলী মো. আল নুর তারেক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধার কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আতাউর রহমান, এসআই আলা উদ্দিন, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান নুর কালাম, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মো. মনির উদ্দিন, প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, জি এম সাজ্জাদুর রহমান, জিতেন্দ্র দেবনাথ, মো. তমিজ আলী প্রমুখ।
- জগন্নাথপুরে প্রয়াত আ.লীগ নেতাদের কবর জিয়ারত করলেন ডন
- দোয়ারায় মাদক পরিবহন না করায় সিএনজি চালককে মারধর


