জাহাঙ্গীরনগর ইউনিয়নে নির্বাচনী মতবিনিময় সভা

আকরাম উদ্দিন
সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আবু হানিফের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৮টায় ইউনিয়নের ঝরঝরিয়া গ্রামে তাঁর নিজ বাড়ির বিশাল মাঠে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
স্থানীয় বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাজী আব্দুছ সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাহাঙ্গীরনগর ইউনিয়নের ৯ ওয়ার্ডের প্রায় চার হাজার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে তাদের মতামত ব্যক্ত করেন।
সভায় বক্তারা বলেন, ২২ গ্রামে জাহাঙ্গীরনগর ইউনিয়ন। এই ইউনিয়নে নারী পুরুষ মিলে ২০ হাজার ৭শ’ ভোটার। মানুষ প্রতি বার ভোট দেন তাঁদের উন্নয়নের জন্য। সরকারী ঘর, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার কার্ড নিয়েও হয় বাণিজ্য। লুটপাট করেন সরকারী বরাদ্দের টাকা ও চাউল। কিছু দেওয়ার আশ্বাস দিয়ে নির্বাচনের সময় কাজে লাগান দরিদ্র মানুষকে। সেই আশায় নিষ্কর্মা ও অযোগ্য চেয়ারম্যান প্রার্থীকে ভোট দেন দরিদ্র একাধিক ভোটার। এই কারণে আশানুরূপ উন্নয়ন হয়নি। একটি দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন প্রতিষ্ঠায় সততার বিকল্প নেই। এবার একজন সৎ, স্বচ্ছল, উচ্চ শিক্ষিত, দায়িত্বশীল চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আবু হানিফকে খুঁজে পেয়েছি। তাঁকে ইউনিয়নের অভিভাবক বানাতে ভোটের জন্য সবাই মাঠে লড়বো।
বক্তারা আরও বলেন, জাহাঙ্গীরনগর ইউনিয়নের আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আবু হানিফের ডাকে সাড়া দিয়ে নির্বাচনী মতবিনিময় সভায় মিছিল সহকারে ইউনিয়নের প্রতিটি গ্রামের গণ্যমান্য ভোটারগণ উপস্থিত হয়েছেন। প্রচন্ড শীতের রাতে দুরদুরান্ত থেকে পায়ে হেঁটে ভালবাসার টানে সচেতন মানুষজন উপস্থিত হয়েছেন। এলাকার মানুষের, রাস্তা-ঘাটের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যের উন্নয়নে ত্যাগ শিকার করে আজ ঐক্যবদ্ধ হয়েছেন। এবারের নির্বাচনে উন্নয়নের স্বার্থে সঠিক প্রার্থীকে নির্বাচিত করা হবে।
জাবাবে জাহাঙ্গীরনগর ইউনিয়নের আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আবু হানিফ বলেন, আমি নির্বাচিত হলে উন্নয়নে ঘুষ, দুর্নীতি থাকবে না। আল্লাহর রহমতে আমার দরিদ্রতার পিছুটান নেই। আমি ঠিকাদারী করি। আমি জানি, কোন সড়ক কিভাবে উন্নয়ন করলে টেকসই হয়। মুক্ত আলোচনায় প্রতি বছর উন্নয়ন পরিকল্পনা করব। একটি জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গঠন করব ইনশাল্লাহ। আমি সকলে দোয়া ও সহযোগিতা চাই।
সভায় বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার সভাপতি সেলিম আহমদ, সহ-সভাপতি মোহাম্মদ শাহ নুর, সহ-সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আবু হানিফ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আহমদ, সাংগঠনিক সম্পাদক বদরুল আলম সুমন, শিক্ষক রফিকুল ইসলাম, শিক্ষক মোহাম্মদ হোসেন, আবু হানিফ, সিদ্দিকুর রহমান, ইউপি সদস্য মানিক মিয়া প্রমুখ।