জামালগঞ্জে মদ্য পান করায় ১ মাসের জেল

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলায় মদ্য পান করে মাতলামি করায় একজনকে এক মাসের সাজা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত মো: নূর হোসেন (৪০) উপজেলার ভীমখালী ইউনিয়নের তেরানগর গ্রামের মৃত. আঞ্জব আলীর ছেলে।
জানা যায়, প্রকাশ্যে মদ পান করে মাতাল অবস্থায় এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্ট করায় শুক্রবার দিবাগত রাতে মো: নূর হোসেন কে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী (ভূমি) রেদোয়ানুল হালিম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬/৫ ধারায় প্রকাশ্যে মদ পানের অপরাধে তাকে এক মাসের সাজা প্রদান করেন।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শনিবার আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।