জয়নগর বাজার সংবাদদাতা
সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সকল সদস্যগণের দায়িত্ব গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ররিবার দুপুরে জয়নগরবাজারস্থ ইউনিয়ন হলরুমের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলার নির্বাহী অফিসার কাইজার মোহাম্মদ ফারাবী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়নের চেযারম্যান মো. আব্দুল হাসিম, জেলা জাতীয় পার্টির নেতা মো. সাজ্জাদুর রহমান সাজু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির নেতা আবু তালিব আল মুরাদ, জয়নগর বাজার হাইস্কুলের প্রধান শিক্ষক মো. লিলু মিয়া, জাতীয় পার্টির নেতা সাজিদুর রহমান সাজিদ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
- জগন্নাথপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামীলীগের প্রস্তুতিসভা
- উপজেলায় উপজেলায় সফর করবে মুক্তিযোদ্ধা সংসদ


