সু.খবর রিপোর্ট
অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মো. বরকতুল্লাহ খান গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে যোগ দিয়েছেন। গত ২০২০ সালের ১৩ জানুয়ারি অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছিলেন পুলিশ সুপার (এসপি) মো. বরকতুল্লাহ খান। তিনি হাইওয়ে পুলিশ ইউনিটের ঢাকার পুলিশ সুপার (প্রশাসন ও প্ল্যানিং) হিসেবে কর্মরত ছিলেন।
উল্লেখ্য ২০১৭ সালের ৫ এপ্রিল মো. বরতুল্লাহ খান বিপিএম সুনামগঞ্জে পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। এসময় তিনি আইনশৃঙ্খলার উন্নতিসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করেন।


