স্টাফ রিপোর্টার
কাব্যকথা সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে আজ অনুষ্ঠিত হবে সুনামগঞ্জ সাহিত্য উৎসব। শুক্রবার বিকাল ৩টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাড. শামীমা শাহরিয়ার। জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করবেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।
প্রধান আলোচকের বক্তব্য রাখবেন বাংলা একাডেমির উপ-পরিচালক, গবেষক ড. তপন বাগচী। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের রেজিষ্টার্ড অফ কপিরাইট জাফর রাজা চৌধুরী, রাজনীতিক ও সমাজসেবক দিলোয়ার হোসেন দুলাল প্রমুখ।
অনুষ্ঠানে সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের জন্য সুনামগঞ্জ সাহিত্য পুরস্কার গ্রহণ করবেন কথাশিল্পী মনি হায়দার, বাউল বিরহী কালা মিয়া, ছড়াশিল্পী দেলোয়ার হোসেন দিলু, কবি হিলারী হিটলার আভী, কবি আবদুল হান্নান ইউজেটিক্স, কবি শফিকুল ইসলাম সোহাগ, কবি ফজলুল হক দোলন, কবি অজয় রায়, ধীরেন্দ্র কুমার দেবনাথ শ্যামল, মো. মিছবাহ উদ্দিন, কবি মো. সহিদ মিয়া।


