ইজিবাইকের চাকায় চাদর পেঁচিয়ে নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার
দিরাইয়ে ইজিবাইকের চাকায় চাদর পেঁচিয়ে এক নারীর মৃত্যু ঘটেছে। নিহতের নাম জয়তুন বেগম (৪৫)। তিনি উপজেলার রফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রামের রুস্তুম মিয়ার স্ত্রী। শনিবার বেলা ১১ টায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে মাছিমপুর থেকে ইজিবাইকে দিরাইয়ে আসছিলেন জয়তুন বেগম। রাজানগর বাজারের পাশে এসে গায়ের চাদর ইজিবাইকের চাকায় পেঁছ লেগে যায়। গুরুতর আহত জয়তুন বেগমকে দিরাই হাসপাতালে নিয়ে আসার সময় পথেই মৃত্যু ঘটে তার।
দিরাই থানার ওসি আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।