বাঁধের কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
ফসল রক্ষা বাঁধের কাজে ধীরগতি, দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছে হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটি। রবিবার সকালে শহরের আলফাত উদ্দিন স্কয়ারে হাওর আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সালেহীন চৌধুরী শুভ’র পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা নারী নেত্রী শীলা রায়, রমেন্দ্র কুমার দে মিন্টু, কার্যকরী সহ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্মল ভট্টাচার্য্য, কুদরত পাশা, হাওর বাঁচাও জেলা কমিটির আহবায়ক ও বিশিষ্ট লেখক সুখেন্দু সেন, সঞ্চিতা চৌধুরী, হাওর বাঁচাও আন্দোলনের নেতা আনোয়ারুল হক, মহিলা পরিষদ নেত্রী শিল্পী বেগম, শিরীন আক্তার, হাওর বাঁচাও আন্দোলনের মোল্লাপাড়া ইউপি’র আহ্বায়ক আল আমিন, ব্যবসায়ী নুরুজ্জামান হোসাইন, জালাল আহমদ, জেলা জাসদ যুব জোটের সভাপতি মখলিস আলী প্রমুখ।