বিশ্বম্ভরপুর সদর কৃষ্ণনগরে হরিনাম সংর্কীতন অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা সদর কৃষ্ণনগর পূজা মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী তারকবহ্ম হরিনাম সংর্কীতন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে দধিভান্ড ভঞ্জন ক্রমে অষ্টপ্রহর ব্যাপী হরিনাম সংর্কীতন সম্পন্ন হয়। এর আগে গত শনিবার সন্ধ্যায় শ্রী শ্রী গীতাপাঠ ও অধিবাসের মধ্যে দিয়ে দেশ জাতি তথা বিশ্বশান্তি প্রার্থনায় হরিনাম সংকীর্তন শুরু হয়। সংর্কীতনে শ্রী শ্রী মহানাম সুধা পরিবেশনায় ছিলেন খিলাগড়া মধ্যেনগরের সখী বিশাখা সম্প্রদায়, গোপালগঞ্জ জেলার অষ্টসখী সম্প্রদায়, খুলনা জেলার আদি রাধারানী সম্প্রদায় ও বেহেলী জামালগঞ্জের নারায়ন সম্প্রদায় এবং শুভ অধিবাস করেন চাঁন্দারগাঁও বিশ্বম্ভরপুরের নিত্যানন্দ সম্প্রদায়।
অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, থানার অফিসার ইনচার্জ সুরঞ্জিত তালুকদার, উপজেলা আঃলীগ সভাপতি বেনজির আহমদ মানিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জীবন কৃষ্ণ দাশ, সাধারন সম্পাদক স্বপন কুমার বর্মন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি ও সর্বস্থরের বহু ভক্ত বৃন্দ উপস্থিত ছিলেন।