তাহিরপুরে কানাডা প্রবাসীদের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার
তাহিরপুর উপজেলার সোহালা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মঙ্গলবার বিকেলে এলাকার ৭০ জনকে শীতবস্ত্র হিসেবে নতুন কম্বল দেওয়া হয়েছে। কানাডার টরন্টোস্থ সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এই শীতবস্ত্র বিতরণ করেন সুনামগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন ‘অসহায়ের পাশে আমরা’ সংগঠনের সংগঠকেরা। এর আগে কানাডার একই সংগঠনের পক্ষ থেকে সুনামগঞ্জ সদরসহ বিভিন্ন এলাকার ৭০০ মানুষকে পর্যাক্রমে শীতবস্ত্র প্রদান করা হয়।
মঙ্গলবার তাহিরপুরে শীতবস্ত্র বিতরণকালে ‘অসহায়ের পাশে আমরা’ সংগঠনের সংগঠক সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু, তাহিরপুর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার লিটন, অ্যাডভোকেট মাহবুবুল হাসান শাহীন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট খলিল রহমান, সাংবাদিক আকরাম উদ্দিন, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি আসাদ মনি প্রমুখ উপস্থিত ছিলেন।
করোনা পরিস্থিতি শুরুর পর থেকে সুনামগঞ্জে ‘অসহায়ের পাশে আমরা’ সংগঠন বিভিন্নভাবে প্রায় দুই হাজার মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে। এই সংগঠনের মাধ্যমে একইভাবে করোনায় বিপাকেপড়া মানুষকে সহায়তা করেছে কানাডার টরন্টোস্থ সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন।