শাহ পাথরিয়া গ্রুপ জলমহাল পুন:খননের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
‘জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্প’ এর আওতায় শাহ পাথরিয়া গ্রুপ জলমহাল (অংশ-০১) পুন:খননের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে সুনামগঞ্জ সদর উপজেলায় খনন কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. খায়রুল হুদা, সুনামগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা, জেলা মৎস্য অফিসার মো. আবুল কালাম আজাদ, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা প্রমুখ।