আসপিয়াকে দ. সুনামগঞ্জ বিএনপির অভিনন্দন

সাবেক হুইপ, সুনামগঞ্জ-৪ আসনের তিন বারের নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুল হক আসপিয়াকে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মনোনীত করায় অভিনন্দন জানিয়েছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ।
সোমবার বিকালে ফজলুল হক আসপিয়ার বাসভবনে এই অভিনন্দন জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন,    জেলা যুবদলের আহবায়ক আনছার উদ্দিন, দক্ষিণ সুনামগঞ্জ বিএনপির সভাপতি  আওয়াল উদ্দিন, সহ-সভাপতি  মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক নূর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শামছুন নূর, সদর উপজেলা বিএনপির আহবায়ক সোহেল  মিয়া, যুগ্ম আহবায়ক কামাল পারভেজ, দক্ষিণ সুনামগঞ্জ  উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনোওয়ার হোসেন মিন্টু, জিয়াউর রহমান, পূর্ববীরগাঁও ইউনিয়ন সভাপতি দিদারুল হক, সাধারণ সম্পাদক ডা.সাইকফুল ইসলাম, যুবনেতা আসলাম উদ্দিন, ফরিদ আহমদ, ছাত্র নেতা বিশ্বজিৎ দে, মিজানুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি