ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় দুস্থ্য ও প্রতিবন্ধীদের একবেলা খাবার খাওয়ালো যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন আর্ন এন্ড লাইভ। শুক্রবার বাদ জুম্মা উপজেলার হলিদাকান্দা গ্রামের মধ্যপাড়ায় এ উপলক্ষে খাবার পরিবেশন পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, অ্যাড. সাইফুল ইসলাম কামাল। ধর্মপাশা সদরের সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত আলীর সভাপতিত্বে অন্যানের মাঝে বক্তব্য দেন, অবসরপ্রাপ্ত শিক্ষক আলেয়া বেগম, ফারুক আহমেদ, কবির আহমেদ, শাহ আলম, সাখাওয়াত হোসেন, সেন্টু আহমেদ
পটল, মাঈন উদ্দিন, মোবারক হোসেন, মোশারফ হোসেন, ওমর ফারুক প্রমুখ।
- মসজিদ-মাদ্রাসাসহ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছে সরকার -এমপি মানিক
- ধর্মপাশায় কম্পিউটার কোর্সের বিদায় অনুষ্ঠান


