জাউয়া প্রতিনিধি
ছাতকে স্বামীর পিটুনিতে গুরুতর আহত স্ত্রী’কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ছাতক সদও ইউনিয়নের রাতগাঁও গ্রামে। স্বামী কর্তৃক নির্যাতিত স্ত্রী লায়লা বেগম (৩৫) কে নিজ বাড়ী থেকে থানা পুলিশ উদ্ধারের পর বুধবার রাত সাড়ে ১১টায় আশংকাজনক অবস্থায় সিলেটে পাঠানো হয়।
জানা যায়, রাতগাঁও গ্রামের আব্দুল মন্নানের সাথে স্ত্রী লায়লা বেগমের দীর্ঘদিন যাবৎ বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহ চলছিলো। বুধবার রাত সাড়ে ৯টায় নিজ বসতঘরে স্বামী-স্ত্রী দু’জনের মধ্যে বাকবিতন্ডার জের ধরে স্বামী আব্দুল মন্নান তার স্ত্রী লায়লা বেগমকে মাটিতে ফেলে বেদড়ক পিটুনী দেন। লায়লা বেগম এ নির্যাতনের ঘটনা তার ভাইকে মুটোফোনে জানান। তার ভাই নাজিম বিষয়টি থানায় জানানোর পর থানার উপ-পরিদর্শক নাজমুল হাসান শেখ ঘটনাস্থল থেকে নির্যাতিত লায়লা বেগমকে বাড়ী থেকে উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। পরে রাতেই তাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
থানার ওসি শেখ মো. নাজিমউদ্দিন বলেন, ঘটনার পর থেকে স্বামী আব্দুল মন্নান পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দয়েরের প্রন্তুতি চলছে।
- গবেষণা ও বিজ্ঞানের বিবর্তন দেশের উন্নয়নে অপরিহার্য : প্রধানমন্ত্রী
- স্ত্রী, কন্যা ও পিতা হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন


