স্বপ্নের ঠিকানা

এস ডি সুব্রত

পীচ ঢালা পথ শ্যামল প্রান্তর
রক্ত খুনে হয়েছিল জখম
কত ত্যাগ তিতিক্ষা কত সম্ভ্রম
অবশেষে কাংখিত সোনালী রোদ্দুর,
পদ্মা মেঘনা যমুনা সুরমা
স্বপ্ন যাত্রায় পাল তোলা নৌকা
বাউল জারি সারি
মুজিব অকুতোভয় যোদ্ধা
এনেছিলে স্বাধীন বাংলা বুকভরা হাসি ,
অবারিত সবুজ শ্যামল দূর্বা ঘাস
ফুল ফল পাখি প্রিয় স্বাধীন ভূমি
মুজিব তুমি দিয়ে গেলে
রক্তে কুড়ানো স্বপ্নের ঠিকানা,
মুজিব তোমার জ্বালাময়ী ভাষণ
আশা জাগানিয়া বিস্ময়কর অঙ্গুলীহেলন
মুক্তির পথে নির্ভিক অভিযাত্রা উদাত্ত আহ্বান
একটি মানচিত্র নিজের ভূখণ্ড
দিয়ে গেলে শেষে স্বপ্নের ঠিকানা।