স্টাফ রিপোর্টার, তাহিরপুর
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। তাহিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে ক্রমান্বয়ে পুস্পস্তবক অর্পন করেন তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড,উপজেলা পরিষদ ,উপজেলা প্রশাসন ও তাহিরপুর থানা পুলিশ।পুস্পস্থবক অর্পন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,‘বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ৭ই মার্চের ভাষনটি এখন বিশে^র সম্পদ।২০১৭ সালের ৩০ আক্টোবর জাতিসংঘের বিশ্ব ঐতিহ্য ,সংস্কৃতি,শিক্ষা বিষয়ক সংস্থা ইউনেস্কো বঙ্গবন্ধুর ৭ মর্চের ভাষনকে‘ডকুমেন্টারি হ্যারিটেজ’ বা বিশ^ প্রামাণ্য ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দেয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের রুহের মাগফেরাত কামনা করে এসময় সবাই এক মিনিট নীরবতা পালন করেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ উপদেষ্টা আব্দুছ ছোবাহান আখঞ্জি,সহ সহ সভাপতি আলী মর্তূজা,আলখাছ উদ্দিন খন্দাকার,মোশারফ হোসেন,সাধারন সম্পাদক অমল কান্তি কর,যুগ্ম সাধারন সম্পাদক শফিকুল ইসলাম,আমিনুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন,বাদাঘাট ইউনিয়ন সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন,উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন,সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়,উপজেলা শ্রমিকলীগ যুগ্ম আহবায়ক মতিউর রহমান, উত্তর বড়দল ইউনিয়ন যুবলীগ সভাপতি মাসুক মিয়া,উত্তর বড়দল ইউনিয়ন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জামাল উদ্দিন,সাধারন সম্পাদক আবুল কালাম,বাদাঘাট ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক সুজাত মিয়া,বালিজুড়ি ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক তুষা মিয়া,যুবলীগ সভাপতি জিয়া উদ্দিন,আওয়ামীলীগ নেতা সেলিম আখঞ্জি,মিলন তালুকদার,জিয়া উদ্দিন,আওয়ামী মহিলালীগ নেত্রী লাকি আক্তার,যুব মহিলালীগ নেত্রী আইরিন আক্তার,রেবা আক্তার,উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক তানসেন তালুকদার তুষার,ছাত্রলীগ নেতা ধীমান চন্দ,মনিরাজ শাহ,শওকত হাসান প্রমূখ।


