স্টাফ রিপোর্টার
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সোমবার জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা, টিআইবির সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির সহসভাপতি রুনা লেইস, শিক্ষক কানিজ সুলতানা, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শরিফা আশ্রাফী প্রমুখ।
এ ছাড়া দিবসটি পালন উপলক্ষে বিকেলে সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা করেছে জেলা মহিলা পরিষদ। সংগঠনের জেলা শাখার সভাপতি গৌরি ভট্টাচার্যের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জাতীয় রোকেয়া পদকপ্রাপ্ত সুনামগঞ্জের বিশিষ্ট নারীনেত্রী শীলা রায়, সংগঠনের জেলা শাখার সহসভাপতি সঞ্চিতা চৌধুরী, সাধারণ সম্পাদক শরিফা আশ্রাফী, আন্দোলন সম্পাদক অমিতা রায় প্রমুখ।
এদিকে ‘করোনা কালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে এডাব জেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রুরাল ডেভেলপমেন্ট এন্ড সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়োশন (আরডিএসএ) সম্মেলন কক্ষে সকাল ১০টায় সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জনকল্যাণ সংস্থা (সুজন) নির্বাহী পরিচালক ও এডাব সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি নির্মল ভট্টাচার্য্য।
আলোচনা সভা সঞ্চালনা করেন রুরাল ডেভেলপমেন্ট এন্ড সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (আরডিএসএ) নির্বাহী পরিচালক ও এডাব সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো মিজানুল হক সরকার।
সভায় উপস্থিত ছিলেন পল্লী এডভান্সমেন্ট ডিজেস্টার ম্যানেজম্যান্ট এসোসিয়েশন (পদ্মা) নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান, অনির্বান যুব মহিলা সংস্থার নির্বাহী পরিচালক মোছাঃ শিল্পী বেগম, চলন্তিকা ডেভোলাপমেন্ট সোস্যাইটি (সিডিএস) নির্বাহী পরিচালক জোৎ¯œা আক্তার সহ তৃষ্ণা আক্তার রুশনা, লিজা ইসলাম, মোছা. কুহিনুর বেগম প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি


