ছাতক প্রতিনিধি
প্রতিষ্ঠাকালীন চুক্তি লঙ্ঘন করে লাফার্জ হোলসিম সিমেন্ট ফ্যাক্টরি ক্রাশিং চুনাপাথর খোলাবাজারে বিক্রির প্রতিবাদে ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে অর্ধশতাধিক ব্যবসায়ী ও সামাজিক সংগঠন মানববন্ধন করেছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- পৌরসভার সাবেক মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী প্রাক্তন অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদ, পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি ফজুল মিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক হাজী আবুল হাসান, ছাতক লাইস্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের সেক্রেটারী অরুন দাস, পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সামছু মিয়া, ভোলাগঞ্জ আমদানীকারক গ্রুপের সভাপতি শাহাব উদ্দিন, ব্যবসায়ী মাওলানা আকিক হোসাইন, আব্দুল হাই আজাদ, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাড. সূপী আলম সুহেল, পৌর কাউন্সিলর ইরাজ মিয়া, শফিকুল হক, অধ্যাপক ফখর উদ্দিন স্বপন, ব্যবসায়ী সাদিক মিয়া তালুকদার প্রমুখ।


