কৃষক হত্যা দিবস উপলক্ষে সভা

স্টাফ রিপোর্টার
‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ শ্লোগানে সুনামগঞ্জ জেলা কৃষক লীগের আয়োজনে ‘কৃষক হত্যা দিবস’ পালিত হয়েছে। দিবস উপলক্ষে সোমবার সকালে শহরের ডিএস রোডের আব্দুল মজিদ প্লাজার জেলা কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা কৃষক লীগের আহ্বায়ক আবদুল কাদির শান্তি মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব বিন্দু তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক জুনেদ আহমদ ও শাহ আলম শেরুল, জেলা কৃষক লীগের সদস্য সালমা আক্তার চৌধুরী, মেহেদী হাসান চৌধুরী রাসেল, আনোয়ারুল হক, সামছুল হক, নজরুল ইসলাম, সদর উপজেলা কৃষক লীগের সস্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুহিবুর রহমান মুহিব, সদস্য সচিব মেহেদী হাসান লিটন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিএনপি সরকারের আমলে সারের দাবিতে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন ১৮ জন নিরীহ কৃষক। কিন্তু এখন কৃষকদের সারের জন্য আর আন্দোলন করতে হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন কৃষি ও কৃষকবান্ধব সরকারের পক্ষ থেকে লাখ লাখ কৃষককে বিনামূল্যে সার-বীজ ও কৃষি উপকরণ দেয়া হচ্ছে। কৃষিখাতে সরকার প্রতি বছর কোটি কোটি টাকা ভর্তুকি দিচ্ছে।
আলোচনা সভার পর বিএনপি সরকারের আমলে ১৯৯৫ সালে মার্চ সার, তেল, কীটনাশক ও কৃষিপণ্যের দাবিতে আন্দোলন করায় পুলিশের গুলিতে নিহত ১৮ জন কৃষকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. সরোয়ার।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষক লীগের সস্মেলন প্রস্তুতি কমিটির শাহজাহান মিয়া, রিংকু কুমার কর, সুব্রত কুমার কর, রুবেল মিয়া, সাইফুল ইসলাম সাইফ, এরশাদ মিয়া, নুরুল আমিন প্রমুখ।