দিরাই হেফাজতের ইসলামের রিসালাত সম্মেলন

স্টাফ রিপোর্টার
হেফাজতে ইসলাম, দিরাই উপজেলা শাখার উদ্যোগে রিসালাত সম্মেলন অনু্িঠত হয়েছে। সোমবার বিকালে দিরাই পৌর এলাকার স্টেডিয়াম মাঠে আয়োজিত শানে রিসালাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় আমীর আল্লামা জুনাইদ আহমদ বাবুনগরী।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর আল্লামা নুরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব জুনাইদ আল-হাবিব, যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক, যুগ্ম মহাসচিব নাছির উদ্দিন মুনিরসহ হেফাজতের কেন্দ্রীয় নেতারা।
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা জুনাইদ আহমদ বাবুনগরী বলেছেন, যারা ইসলামের বিরোধিতা করে তারা স্বাধীনতারও বিরোধিতা করে, এরা শুধু ইসলামের শত্রু না এরা স্বাধীনতারও শত্রু।