শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে বাড়িঘর ভাঙচুরের ঘটনায় হেফাজত নেতা মামুনুল হকসহ জতিড়দের গ্রেপ্তারের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ‘দুষ্কাল প্রতিরোধে আমরা’। বৃহস্পতিবার বিকেল ৪ টায় কেন্দ্রীয় শহি দমিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি জিন্দাবাজার পয়েন্ট ঘুরে শহিদমিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
দুষ্কাল প্রতিরোধে আমরা’র সংগঠক দেবাশীষ দেবুর পরিচালনায় বক্তব্যে রাখেন দুষ্কাল প্রতিরোধে আমরা’র সংগঠক আবদুল করিম কিম, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, সাংস্কৃতিক সংগঠক শামসুল বাছিত শেরো, রিপন চৌধুরী, ভূমি সন্তান বাংলাদেশের সভাপতি আশরাফুল কবির, সিলেট মহানগর সেচ্ছাসেবকলীগের সহ সভাপতি এম রশীদ আহমদ, গণজাগরণ মঞ্চ সিলেটের সংগঠক রাজীব রাসেল, মার্কসবাদী পাঠক ফোরামের সংগঠক নিরঞ্জন সরকার অপু, সংস্কৃতিকর্মী হিতাংশু কর বাবু, তামিগ্রা তিথি, সিলেট জেলা ছাত্রমৈত্রীর সভাপতি মাসুদ রানা চৌধুরী, দপ্তর সম্পাদক বিজয় করিম, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, যুব ঐক্য পরিষদ সিলেট মহানগরের সভাপতি ধণঞ্জয় দাশ ধনু, যুব ছাত্র পরিষদের সদস্য সুপ্রিয় পাল রুপম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মৃন্ময় দাশ ঝুটন প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিনে শাল্লায় হামলা ঘটনা ঘটেছে। অথচ পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। প্রশাসন শাল্লায় সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আগের দিন মিছিল করার ঘোষণা দিলেও পুলিশ গ্রামে নিরাপত্তা জোরদার করেনি।
প্রেসবিজ্ঞপ্তি


