স্টাফ রিপোর্টার
দেলোয়ার হোসেন (১২) নামের এক ছেলে নিখোঁজ হয়েছে। তার বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের দলাইপাড় গ্রামে। তার পিতার নাম বিল্লাল হোসেন।
দেলোয়ার হোসেন একই এলাকার মঙ্গলকাটা বাজারে সিরাজুল হকের টেইলার্সের দোকানে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিল। কিন্তু সোমবার রাত ৮টায় কাউকে কিছু না বলে দোকান থেকে বেরিয়ে যায়। সে রাতে যখন ফিরে আসেনি তখন তার বাবা বিল্লাল হোসেনকে জানানো হয় বিষয়টি। সকলে মিলে অনেক স্থানে এবং আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের বাড়ি খোঁজাখুঁজি করেন। এরপরও খুঁজে পাওয়া যায়নি তাকে। পরে নিখোঁজের ঘটনায় বুধবার সদর মডেল থানায় সাধারণ ডায়েরী করেন পিতা বিল্লাল হোসেন। যার নম্বর-৯৫০, তারিখ-১৭.০৩.২০২১ইং। যদি কোনো হৃদয়বান ব্যক্তি দেলোয়ার হোসেনের সন্ধান পান, অনুগ্রহপূর্বক মোবাইল নম্বর ০১৩০৪-৮৩০০৯৩ যোগাযোগ করে জানানোর জন্য অনুরোধ করেছেন তার পরিবার।


