শাল্লায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

শাল্লা প্রতিনিধি
শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় উপজেলা সদরের শহীদ মিনারের সামনে উপজেলার মুক্তিযোদ্ধারা হামলার প্রতিবাদে মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরেন্দ্র চন্দ্র দাস, মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র সরকার, মুক্তিযোদ্ধা অরুনবাসী দাসসহ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার নেতৃবৃন্দ।
বক্তরা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে এ দেশ স্বাধীন করেছি। সাম্প্রদায়িক হামলা বন্ধ না হলে দেশে আর একটি যুদ্ধ করতে হবে, সেই যুদ্ধ হবে ৭১ এর রাজাকার-আলবদর প্রজন্মের বিরুদ্ধে। মানববন্ধনে বক্তরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে শনিবার সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নরুল হুদা মকুট ক্ষতিগ্রস্ত নওয়াগাঁও গ্রাম পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ২ লাখ টাকা সহায়তা প্রদান করেন।