ধর্মপাশায় স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়নের আহ্বায়ক কমিটি অনুমোদন

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার ধর্মপাশা থানাধীন ছয়টি ইউনিয়নে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার বিকেলে যৌথ স্বাক্ষরে ওই ছয়টি ইউনিয়ন কমিটির অনুমোদন দেন ধর্মপাশা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক শাহ আব্দুল বারেক ছোটন ও সদস্য সচিব তরিকুল ইসলাম পলাশ। প্রতিটি কমিটিতে একজনকে আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটিকে আগামী নব্বই দিনের জন্য অনুমোদন দেওয়া হয়। ধর্মপাশা সদর ইউনিয়নে মুশফিকুল হক চৌধুরী সোহাগ, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নে সাজিউর রহমান সৌরভ, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে মো. রনি মিয়া, সেলবরষ ইউনিয়নে আনোয়ার হোসেন তালুকদার, জয়শ্রী ইউনিয়নে শাহারিয়ার নাফিজ, পাইকুরাটি ইউনিয়নে স্বপন আহমেদকে আহ্বায়ক হিসেবে মনোনিত করা হয়।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক শাহ আব্দুল বারেক ছোটন ও সদস্য সচিব তরিকুল ইসলাম পলাশ বলেন, ছয়টি ইউনিয়ন কমিটি নব্বই দিনের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এই নব্বই দিনের মধ্যেই সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।