গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সভা

স্টাফ রিপোর্টার
‘গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ প্রকল্প-২ এর আওতায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
তিনি বলেন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর যদি গ্রাম আদালতের কার্যকারিতা নিয়ে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে পারে তাহলে গ্রাম আদালতের ভবিষ্যতে সাফল্য ত্বরান্বিত হবে ও গ্রামীণ জনগণের ছোট-ছোট সমস্যার সহজ সমাধান প্রাাপ্তির মাধ্যমে সেবা দোরগোড়ায় পৌঁছানো সম্ভব হবে।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম’র সভাপতিত্বে এবং গ্রাম আদালত প্রকল্পের জেলা ফ্যাসিলিটেটর খন্দকার রবিউল আওয়াল নাসিম’র সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ, জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত দেব, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী, আবুল কাসেম, মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালক আনিসুর রহমান, দক্ষিণ শ্রী ইউপি চেয়্যারম্যান বিশ্বজিত সরকার প্রমুখ।