পীর মিসবাহ এমপি’র রোগমুক্তি কামনা

জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ, সুনামগঞ্জ ৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ ও তাঁর পরিবারবর্গের আশু রোগমুক্তি কামনা করেছে সুনামগঞ্জ জেলা বাকবিশিস।
মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে রোগমুক্তি কামনা করেন বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক শুভঙ্কর তালুকদার মান্না ,সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক রামানুজ রায় সাজু, সহ-সভাপতি প্রভাষক আবদুল বাতেন, সাধারণ সম্পাদক প্রভাষক জামাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক শাহীনা চৌধুরী রুবি, সাংগঠনিক সম্পাদক প্রভাষক দুলাল মিয়া, অর্থ সম্পাদক প্রভাষক কাঞ্চন বৈদ্য, দপ্তর সম্পাদক প্রভাষক মো. ফজলুল হক দোলন, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক রজত কান্তি রায়, শিক্ষা ও গবেষণা সম্পাদক প্রভাষক মাহমুদ সুলতান, সদস্য প্রভাষক নূর হোসেন, প্রভাষক মো. জহিরুল ইসলাম, প্রভাষক হিমাদ্রি শংকর তালুকদার, প্রভাষক আবু তাহের রানা, প্রভাষক মো: আশিকুর রহমান ও স্বপন রায় প্রমুখ।
উল্লেখ্য, সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এবং তাঁর স্ত্রী ও পুত্র করোনা আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন।
-প্রেস বিজ্ঞপ্তি