স্টাফ রিপোর্টার
ছাতক উপজেলার ইসলামগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়। মঙ্গলবার অভিযানে ৬টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫৬,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শফিকুল ইসলাম। সহযোগিতা করেন র্যাব ৯ এর একটি টিম,ক্যাব ও বাজার কমিটির সদস্যবৃন্দ।
উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) প্রদত্ত ক্ষমতাবলে ও জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক সহযোগিতায় অভিযান পরিচালিত হয়েছে।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
- জগন্নাথপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
- ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সার্বজনীন মূল্যবোধ ও স্বাধীনতার সমার্থক : ইউনেস্কো


