স্টাফ রিপোর্টার
শাল্লার নোয়াগাঁওয়ে হামলা ও লুটপাটের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ। সংগঠনের দিরাই উপজেলা কমিটির আয়োজনে বৃহস্পতিবার দুপুরে নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগের সংগঠক রিপা সিনহা, সরমঙ্গল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এহসান চৌধুরী, সাংবাদিক জিয়াউর রহমান লিটন, সামছুল ইসলাম খেজুর, একে খুদরত পাশা প্রমুখ।
বক্তরা ঘটনার সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবি করেন।


