স্যানক্রেড’র উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

সুনামগঞ্জ স্যানক্রেড কমিউনিটি হেল্থ সার্ভিস সেন্টার এন্ড হসপিটালের উদ্যোগে স্বাস্থ্য বিধি মেনে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সাথে পালিত হল স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। শুক্রবার বেলা ১১টায় হাসপাতালটির ৪র্থ কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউটের হল রুমে কমিউনিটি প্যারামেডিক আল-আমিন ও নাসরিন আক্তার ইমিতা এর সঞ্চালনায় ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মি: পলাশ চিছাম এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পবিত্র কোর-আন, পবিত্র গীতা ও পবিত্র বাইবেল থেকে পাঠ করেন ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীরা। পরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতার ডকুমেন্টারী ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানটিতে আরো ছিল দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা অনুষ্ঠান, আবৃত্তি, দেশের গান পরিবেশনা ও স্যানক্রেড হাসপাতালে সারদিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প।
সভাপতি তার বক্তবের শুরুতে বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান স্বাধীনতার যুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা পেয়েছি এ দেশের স্বাধীনতা এবং বিশ^ দরবারে সবুজের বুকে লাল পতাকা। তিনি সকলকে বঙ্গবন্ধুর জীবনাদর্শ অনুসরণ করে উন্নত সমাজ ও দেশ গড়ার আহবান জানান।
এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মো: আমিনুল হক, ম্যানেজার স্যানক্রেড হাসপাতাল, ডা: মুজিবুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার, স্যানক্রেড হাসপাতাল, মি: রবিনাথ মারাক, সিপি ছাত্র আল-আমিন খন্দকার প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি