দক্ষিণ সুনামগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে দক্ষিণ সুনামগঞ্জ থানা প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়। প্রত্যুষে উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে সকাল ৮ টায় উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় সংঙ্গীত, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী, দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন।
সকাল ৯টায় মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, স্কাউট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. ফারুক আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, সহকারি কমিশনার ভূমি সুনন্দা রায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুক্তাদীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো: আতাউর রহমান, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অশোক চন্দ্র দাস, সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম রেজা, কৃষি কর্মকর্তা সজিব আল মারুফ, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: নুরুল হক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ সহ অনেকে।
সভা শেষে বীরমুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা প্রদান করেন অতিথিবৃন্দ।