সুনামগঞ্জ পৌর খেলাফত মজলিসের সভা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে খেলাফত মজলিস সুনামগঞ্জ পৌর শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৩টায় স্থানীয় মজলিস মিলনায়তনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা শাখার সহসভাপতি সাখাওয়াত হোসেন।
শাখা সভাপতি মুহিব্বুর রহমান শিবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আলী খানের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শাখা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন।
বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা সভাপতি মাওলানা ফারুক আহমদ, সুনামগঞ্জ সদর উপজেলা সভাপতি মাওলানা শুয়াইবুর রহমান, পৌর সহ সভাপতি মাওলানা হাবীবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আবিদ আলী, ইসলামী ছাত্র মজলিস জেলা সভাপতি শাহ কামাল সাজু।
এসময় উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক সৈয়দ সানাউল হক, বায়তুলমাল সম্পাদক মো. সালমান খান, পাঠাগার ও সমাজ কল্যাণ সম্পাদক মাও. মোহাম্মদ আলী, রাসেল আহমেদ, আদনান সাদিক প্রমুখ।
-প্রেসবিজ্ঞপ্তি