সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজে মহান স্বাধীনতা দিবস পালন

যথাযোগ্য মর্যাদায় সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজ সুনামগঞ্জ সরকারের স্বাস্থ্য বিধি মেনে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে। এ উপলক্ষে দিবসের শুরুতেই সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মো: শেরগুল আহমেদ, সহকারী অধ্যাপক মোহাম্মদ আবু নাসের, সহকারী অধ্যাপক শুভংকর তালুকদার, সহকারী অধ্যাপক রামানুজ রায়, প্রভাষক নোয়াজ উদ্দিন, প্রভাষক শেখ ফারজানা সুমা, প্রভাষক তাসলিমা আক্তার, প্রভাষক কাঞ্চন বৈদ্য, প্রভাষক মো: শাহীনুল ইসলাম, প্রভাষক মো তৈয়বুর রহমান, প্রভাষক কামাল হোসাইন, প্রভাষক ওসমান গনি, প্রভাষক আফাজ উদ্দিন,প্রভাষক মানিকউল্লাহ,প্রভাষক রীনাআক্তার, শরীর চর্চার শিক্ষক আলমগীর আহমেদ তালুকদার, সহকারী গ্রন্থাগারিক স্বপন রায় সহ কলেজের শিক্ষার্থী ও কর্মচারী বৃন্দ।
-প্রেসবিজ্ঞপ্তি