সুনামগঞ্জ জাতীয় ছাত্র সমাজের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সুনামগঞ্জ প্রেসক্লাবে জাতীয় ছাত্র সমাজের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সুমন আহমদ স্বপনের সভাপতিত্বে ও জাতীয় ছাত্র সমাজ নেতা রাজন তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মনির উদ্দিন মনির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা সজ্জাদুর রহমান সাজু, জাতীয় যুব সংহতির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সদস্য আব্দুল কদ্দুস, সাবেক ছাত্রনেতা শাহীন আহমদ মিন্টু।
সভায় উপস্থিত ছিলেন জাপা নেতা বদরুল আলম সেলিম আহমদ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি নেতা এরশাদ আহমদ, ছাব্বির আহমদ, জহুর মিয়া প্রমুখ।
প্রেসবিজ্ঞপ্তি