শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার
শহরের মল্লিকপুরস্থ বিসিক শিল্পনগরীতে ৬ টিসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার দুপুর দেড়টায় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এটি এম মুর্শেদ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ আইনের আওতায় শহরের মল্লিকপুরস্থ ৬টি ব্যবসায়ী প্রতিষ্ঠানে মেয়াদ উর্ত্তীণ খাবার, বিএসটিআই অনুমোদন বিহীন বিস্কুট, মুড়িসহ বিভিন্ন পণ্যসামগ্রী রাখার অপরাধে  ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।  ভ্রাম্যমাণ আদালত চলাকালে এ সময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন অফিসের সিনিয়র শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা মো. ওমর ফারুক, সীমান্তিক তামাক মুক্ত প্রকল্পের ফিল্ড অফিসার মো. রুহুল আমিন, রুরাল ডেভেলপমেন্ট এন্ড সোস্যাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন এর পরিচালক মো. মিজানুল হক সরকার, সদর থানার এস আই বশির আহমদ প্রমুখ।