স্টাফ রিপোর্টার
জঙ্গিবাদ বিরোধী কার্যক্রম এবং আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মানবকল্যাণে কাজের জন্য সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ চৌধুরী ন্যালসন ম্যান্ডেলা স্বর্র্ণপদক পাওয়ায় তাঁকে সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার রাতে সদর মডেল থানার মিলনায়তনে থানার সকল পুলিশ অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ ওসি হারুনুর রশীদকে সংবর্ধনা দেন ।
সদর থানার ওসি (তদন্ত) মাসুক মিয়ার পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রাফিক সার্জেন্ট মো. সালাউদ্দিন কাজল, সদর থানার এসআই পবিত্র সিনহা, এসআই সাইফুর রহমান, এসআই রিপন চন্দ্র গোপ, এসআই মাহমুব রহমান, এসআই মীর কায়েছ,এএসআই ইমতিয়াজ সরকার, এএসআই হান্নান, এএসআই মুজিবুল হক, এএসআই মো. ফারুক প্রমুখ।
সংবর্ধনার জবাবে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ চৌধুরী বলেন,‘ এ অর্জন আমার একার নয়। এটা সুনামগঞ্জ সদর থানা তথা সুনামগঞ্জের পুরো পুলিশ বাহিনীর। আমি সকলের সহযোগিতা চাই ও দোয়া চাই। আইনশৃংখলা রক্ষায় সকলের সার্বিক সহযোগিতা চাই।
উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় রাজধানীর তোপখানা এলাকার শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতি সোসাইটি ও বিশ্ববঙ্গ সোসাইটি (বিবিএস) এর উদ্যোগে ‘মানবাধিকার রক্ষায় আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ চৌধুরীকে ন্যালসন ম্যান্ডেলা স্বর্ণপদক প্রদান করা হয়।
এদিকে, শনিবার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীকে শুভেচ্ছা জানিয়েছেন হেযবুত তওহীদের সিলেট বিভাগীয় আমির মোফাজ্জল হোসাইন সর্দার। এ সময় উপস্থিত ছিলেন সদর মডেল থানার ওসি (তদন্ত) মাসুক মিয়া , হেযবুত তওহীদের জেলা আমির তানভীর আলম, হেযবুত তওহীদের সদস্য সাইফুল ইসলাম, নুরুজ্জামান কবির, আহমেদ রোমান সরকার, শামসুজ্জামান শামীম, দ্বীন মোহাম্মদ, আরমান আলী, ইসমাইল হোসাইন প্রমুখ।
- জাতীয় শোক দিবস উপলক্ষে ছাতকে ইউনিয়ন আ.লীগের মিলাদ ও আলোচনা সভা
- শ্রীশ্রী অদ্বৈত জন্মধাম পরিচালনা কমিটি গঠন


