খেলা দেখে বাড়ি ফেরা হলো না যুবকের

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুরে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে রাজন মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামের আব্দুর নুরের ছেলে। গত শুক্রবার সন্ধ্যায় পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নারিকেলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জগন্নাথপুরের রানীগঞ্জ বাজার এলাকা থেকে ফুটবল খেলা দেখে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল রাজন মিয়াসহ তার তিন বন্ধু। মহাসড়কের নারিকেলতলা গুলবাহার বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় একটি টমটম গাড়ীকে ওভারটেক করতে গিয়ে সামনের দিক থেকে আসা নাভানা কোম্পানির কার্ভার ভ্যান গাড়ীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে মোটরসাইকেলের। এতে গুরুত্বর আহত তিনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। আহতদের মধ্যে রাজন কে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজন মিয়া মারা যান। রাজন মোটরসাইকেলের পিছনে বসেছিল।
জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে কার্ভার ভ্যানগাড়ী আটক করা হয়েছে।