স্টাফ রিপোর্টার
শিঘ্রই মুক্তি পেতে যাচ্ছে কণ্ঠশিল্পী পৌর শহরের হাছননগরের কন্ঠশিল্পী শামীম আহমেদ’র প্রথম মৌলিক গান ‘একই শহরে। জি সিরিজের অগ্নিবীণার ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে। গানের মিউজিক ভিডিও পরিচালনা করেছেন আরিফ হোসেন রাজ। মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন গায়ক শামীম আহমেদ ও সহ মডেল হিসেবে অভিনয় করেছেন ইসরাত জাহান।
গানটি লিখেছেন সুনামগঞ্জের গীতিকার আহমেদ ইমতি মাসুম, সুর করেছেন আলি আফসার শায়েন। গানটির সংগীত আয়োজন করেছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীত পরিচালক সুমন কল্যাণ. সার্বিক সহযোগিতা ও প্রযোজনা করেছেন এম ইফতেখার আলম (রানা)।
শামিম আহমেদ জানান, এটি আমার প্রথম মৌলিক গান, আশা করি দর্শকদের ভালো লাগবে। সকলে দোয়া করবেন যাতে আগামীতে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আসতে পারি।


