স্টাফ রিপোর্টার
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন ও তাঁর সহধর্মিনী ব্যারিস্টার ফারজানা শিলা’র রোগ মুক্তি কামনায় মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দেওয়ান বাড়ী জামে মসজিদে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. খায়রুল কবির রুমেন পিপি, যুগ্ম সম্পাদক অ্যাড. হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা, কোষাধ্যক্ষ ইশতিয়াক শামীম, ত্রাণ বিষয়ক সম্পাদক শাহ্ আবু নাসের, দপ্তর সম্পাদক নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল আজাদ রুমান, সদস্য শামীম আখঞ্জি প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে সন্ধ্যায় পৌর শহরের দুর্গাবাড়ীতে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. নান্টু রায়, সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, সদস্য সুবীর তালুকদার বাপ্টু, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাড. মলয় চক্রবর্তী রাজু, নারী নেত্রী আরতি পাল প্রমুখ।
উল্লেখ্য, ৫ এপ্রিল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন ও তাঁর সহধর্মিনী ব্যারিস্টার ফারজানা শিলা করোনা পজিটিভ শনাক্ত হন। বুধবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমনের বড় ভাই অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা ফজলুল কবির তুহিন এক ফেসবুক স্ট্যটাসে লিখেছেন, আমার ছোট ভাই ব্যারিস্টার এনামুল কবীর ইমন সস্ত্রীক কভিড আক্রান্ত হয়ে এখন পিজি হাসপাতালে চিকিৎসাধীন আছে। ফুসফুস বেশ কিছু আক্রান্ত হওয়ার কারণে তাকে কিছুদিন পর্যবেক্ষণে থাকতে হবে। অনেক আত্মীয় স্বজন, শুভাকাংখী ফোন করে যোগাযোগ করার চেষ্টা করছেন। তার শারিরীক অবস্থা এখন বেশ স্থিতিশীল। সবাই দোয়া করবেন তাদের দ্রুত সুস্থতার জন্য।
- ডা. বিশ্বজিৎ গোলদার ও ডা. ইমাদ হোসেন চৌধুরী কে বিদায় সংবর্ধনা
- দ্বিতীয় ডোজের টিকা প্রদান কার্যক্রম শুরু


