স্টাফ রিপোর্টার
৫৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে জেলায় করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৬ জন। এর মধ্যে সদর উপজেলায় ২ জন এবং জগন্নাথপুর উপজেলায় ৪ জন করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৭৫ জন। এদিকে নতুন করে করোনা থেকে আরোগ্য লাভ করেছেন ২৩ জন। এনিয়ে করোনা করোনা থেকে আরোগ্য লাভ করেছেন মোট ২ হাজার ৫৭৭ জন। আইসোলেসনে আছেন ৭২ জন। জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে শনাক্ত হওয়া ১৩০ জন করোনা আক্রান্ত রোগীর ৮৯ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগের সুনামগঞ্জে ৬ জন, হবিগঞ্জে ৩ জন ও মৌলভীবাজার জেলায় ১৪ করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এদিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
একইদিনে সিলেট বিভাগে নতুন করে আরও ১২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। যাদের মধ্যে ৮৬ জন সিলেট জেলার বাসিন্দা, ২৩ জন সুনামগঞ্জ জেলার, হবিগঞ্জের একজন ও মৌলভীবাজার জেলার ১৭ জন। এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১৭ হাজার ৫৪৫ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ১১ হাজার ১৭৩ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৭৭ জন, হবিগঞ্জ জেলায় ১ হাজার ৭৬৮ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২৭ জন।


