স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে বোর ধান সংগ্রহ অভিযান শুরু। চলতি মৌসুমে তাহিরপুর উপজেলা খাদ্য গোদামে ২ হাজার ২২৭ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। প্রতি কেজি ধানের দাম সরকার ২৭ টাকা নির্ধারন করেছে।
মঙ্গলবার উপজেলা সদরের ৩ জন কৃষকের নিকট থেকে ৩ মেট্রিক টন ধান সংগ্রহ করে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিএম মুশফিকুর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি বাবরুল হাসান বাবলু উপজেলা যুবলীগ সভাপতি হাফিজ উদ্দিন, উপজেলা খাদ্য গোদাম কর্মকর্তা মফিজুর রহমান, আওয়ামীলীগ নেতা সেলিম আখঞ্জি, যুবলীগ নেতা শওকত হাসান, ছাত্রলীগ নেতা আহমাদুল হাসান প্রমুখ।
- টিকার চুক্তি থেকে বের হওয়ার আইনি সুযোগ নেই ভারতের: পরিকল্পনামন্ত্রী
- ‘খাদ্যশস্য সংগ্রহে কৃষক যেন হয়রানির শিকার না হয়’


