জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শনিবার বেলা আড়াইটায় বেহেলী ইউনিয়নের রাজাপুর-বাগহাঁটির ব্লকের রাস্তার পশ্চিম পাশ থেকে জামালগঞ্জ থানা পুলিশ নবজাতকের মৃতদেহটি উদ্ধার করে। পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে খিদমাতুল মাজেদ বীন নূরুলের মাধ্যমে লাশটি দাফন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জামালগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক মো. জুলহাস উদ্দিন।
তিনি জানিয়েছেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে হাজির হন। সেখান থেকে নবজাতকের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। কে বা কারা নবজাতকের এই মৃতদেহটি সেখানে ফেলে গেছে সে ব্যাপারে কিছু জানা যায়নি। শিশুটির নাভির সাথে গর্ভফুল সংযুক্ত রয়েছে। কুকুর নবজাতকের শরীরের কিছু অংশ খেয়ে ফেলেছে বলে জানিয়েছেন তিনি।


