দোয়ারায় বজ্রপাতে যুবকের মৃত্যু

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে এই ঘটনা ঘটে উপজেলার সদর ইউনিয়নের বন্দেহরি বিলের পাড়ে। বজ্রপাতে নিহত ব্যক্তি হলো সদর ইউনিয়নের তেগাংগা গ্রামের মৃত. তাজু মিয়ার পুত্র তাহের উদ্দিন (৩৫)।
জানা যায়, মঙ্গলবার বিকেলে তেগাংগা গ্রাম থেকে মাছ নিয়া বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন তাহের উদ্দিন। সদর হাসপাতালের পাশে বন্দেহরি বিলের পাড়ে পৌঁছামাত্র বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজির আলম বলেন, বজ্রপাতে মৃত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।