শোক প্রকাশ

মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৩০৫-এর সাবেক সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সহ সভাপতি, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামালের সহধর্মিনী শেলী বেগম (৩৬) ইন্তেকাল করেছেন।
গত ২১ মে শুক্রবার রাত সাড়ে ৮টায় শেলী বেগম অসুস্থ্য হয়ে পড়লে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি স্বামী, দুই মেয়ে, এক ছেলে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। শনিবার সকালে কমলগঞ্জ উপজেলা কালেঙ্গা গ্রামের নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
তাঁর অকাল মৃত্যুতে জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৮৮৩ এর সভাপতি লিলু মিয়া, সাধারণ সম্পাদক নিলোৎফল দাশ বিপ্লব, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি বাদল সরকার, সাধারণ সম্পাদক নাসির মিয়া, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক রতœাংকুর দাশ জহর গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
প্রেসবিজ্ঞপ্তি