পাহাড় বিলাস সুন্দর একটি পর্যটন কেন্দ্র হতে পারে -এমপি মিসবাহ

স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুররে ‘পাহাড় বিলাস’ একটি সুন্দর পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে।
ইতিমধ্যেই স্থানটি সুইজারল্যান্ড নামে পরিচিতি লাভ করেছে এবং পাহাড় বিলাসে অনেক দর্শনার্থীরা আসছেন।
ইউএনও’র পরিকল্পনা ও বাস্তবায়নে পাহাড় বিলাস উদ্বোধনের মধ্য দিয়ে আরো ব্যাপক পরিচিতি লাভ করবে এবং এ অঞ্চলের সর্বিক উন্নয়ন হবে।
বৃহষ্পতিবার বিকালে ভারত সীমান্তবর্তী পাহাড়ের পাদদেশে অবস্থিত উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চেং বিল নামক স্থানে পাহাড় বিলাস পর্যটন কেন্দ্র উদ্বোধনকালে প্রধান অতিথি সুনামগঞ্জ ৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও বিরোধীদলীয় হুইপ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ একথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদিউর রহিম জাদীদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. স্বজল মোল্লা, থানার ওসি সুরঞ্জিত তালুকদার, জাতীয় পার্টির উপজেলা সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির, উক্ত পাহাড় বিলাসের ভূমি দাতা কাদির বক্স ওরফে সুন্দর মহাজন, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী তপন, ধনপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও আ.লীগ নেতা রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক হাজী সোহেল আহমদ, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মো. সাজিদুর রহমান সাজিদ, উপজেলা জাপা নেতা হাবিলদার মোরশেদ আলম, হিফজুর রহমান, মনির হোসেন, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এ সুশীল সমাজের প্রতিনিধিগণ।
এর আগে বেলা তিনটায় উপজেলা সদরে যাত্রী ছাউনি নিকুঞ্জ ও লেক ব্রিজ সেড, হাওর বিলাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, উপজেলা নির্বাহি অফিসার সাদিউর রহিম জাদীদ, কমিশনার (ভূমি) মোহাম্মদ স্বজল মোল্লা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।