মোছা. লালবি বেগম

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক সিতু মিয়া’র মা মোছা. লালবি বেগম (৮০) বার্ধক্যজনিত কারণে মৃত্যু বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। বৃহস্পতিবার দিন শেষে রাত ৩টায় মৃত্যু বরণ করেন তিনি। শুক্রবার জুম্মার নামাজের পর তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। মৃত্যুকালে তিনি এক ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর জানাজার নামাজে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় যুবদলের সহ-সভাপতি আনছার উদ্দিন, সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবুল মুনসুর শওকত, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির উদ্দিন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনটির সিনিয়র সহ-সভাপতি রওশন খান সাগর, প্রচার সম্পাদক হিফজুর রহমান চৌধুরী দিদার, যুবদলেন আহ্বায়ক সোহেল মিয়া, সিলেট মহানগর ছাত্রদল নেতা নেছার আলম শামীম, ভমবমি বাজার কমিটির সভাপতি শাহীন মিয়া, তসকির আলী, উপজেলা যুবদল নেতা এমদাদ মিয়া, আবিদুর রহমান চৌধুরী আদনান, বাবুল মিয়া, মাহমদ চৌধুরী, ছুনু মিয়া ও নাজমুল ইসলাম প্রমুখ।